রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে স্বরাষ্ট্রমন্ত্রকের তলব অসাংবিধানিক কাজ, দাবি কল্যাণের - The News Lion

রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে স্বরাষ্ট্রমন্ত্রকের তলব অসাংবিধানিক কাজ, দাবি কল্যাণের




দি নিউজ লায়ন ;   জেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে স্বরাষ্ট্রমন্ত্রকের তলব  অসাংবিধানিক কাজ। দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ১৪ ডিসেম্বর বৈঠকে হাজির থাকার জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। 


জানা গিয়েছে, শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের তরফে রিপোর্ট পাওয়ার পরই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।  জানা গিয়েছে, রাজ্যপালের পাঠানো রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, নড্ডা–সহ অন্য বিজেপি নেতাদের কনভয় বা তাঁদের সফর পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেনি রাজ্য সরকার। একইসঙ্গে অভিযোগ করে তিনি জানিয়েছেন, রাজ্যে আইন–শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।


 এ প্রসঙ্গেই  রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি–কে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, তাঁদের রিপোর্টে সন্তুষ্ট না হলে রাজ্যের দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে কেন্দ্র। উল্লেখ্য, নাড্ডার সফরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.